ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
অপরাধ

চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা, ১১ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 412

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীতে গোয়েন্দা পরিচয় দিয়ে একটি ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে খুলশীর ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওয়াজেদ, মো. হোসাইন, মো. রুবেল হোসেন, মহি উদ্দিন, আব্দুস সবুর, ইয়াকুব, মোজাহের আলম, মো. রোমেল, ওসমান, আব্দুল মান্নান এবং শওকত আকবর ইমন।

আরও পড়ুন  পুলিশের নির্দেশনায় ঈদ পালনের নিরাপত্তা বিধি

পুলিশ জানায়, চক্রটি প্রথমে গোয়েন্দা পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করে। এরপর ভবনের নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। পরে তারা ভবনের ৮ম তলায় একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় খুলশী থানা পুলিশ ৯ জনকে ঘটনাস্থলেই আটক করে। পরবর্তীতে আরও ২ জনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ভুয়া গোয়েন্দা পরিচয়পত্র, খেলনা অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) ফয়সাল আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

অপরাধ

চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা, ১১ জন আটক

আপডেট সময় ০১:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীতে গোয়েন্দা পরিচয় দিয়ে একটি ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে খুলশীর ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওয়াজেদ, মো. হোসাইন, মো. রুবেল হোসেন, মহি উদ্দিন, আব্দুস সবুর, ইয়াকুব, মোজাহের আলম, মো. রোমেল, ওসমান, আব্দুল মান্নান এবং শওকত আকবর ইমন।

আরও পড়ুন  চালু হচ্ছে অনলাইন জিডি রেলওয়ে পুলিশের সব থানায়