ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 366

ছবি সংগৃহীত

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ শুনানির তারিখ নির্ধারণ করেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির, এবং রাষ্ট্রপক্ষে সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এম আবদুল কাইয়ূম।

আরও পড়ুন  দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও স্ত্রী খালাস

১৯৮৬ সালে মন্ত্রিপরিষদ বিভাগ রুলস অব বিজনেস অনুযায়ী ওয়ারেন্ট অব প্রিসিডেন্স প্রণয়ন করে, যা রাষ্ট্রপতির অনুমোদনে জারি হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এর সংশোধনী আনা হয়। তবে এই প্রক্রিয়ায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিম্ন অবস্থানে রাখা হয়েছে দাবি করে ২০০৬ সালে হাইকোর্টে রিট করেন বিচার বিভাগীয় কর্মকর্তাদের সংগঠন।

২০১০ সালে হাইকোর্ট রায়ে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ঘোষণা করে আটটি নির্দেশনা দেয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০১১ সালে আপিল করে। শুনানি শেষে ২০১৫ সালে আপিল বিভাগ হাইকোর্টের নির্দেশনাগুলো কিছুটা সংশোধন করে তিনটি নির্দেশনা প্রদান করে।

আপিল বিভাগের নির্দেশনায় উল্লেখ করা হয়—

১) সাংবিধানিক পদধারীরা প্রিসিডেন্সে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

২) জেলা জজ ও সমমর্যাদার কর্মকর্তারা সচিবদের সাথে ১৬ নম্বরে থাকবেন।

৩) অতিরিক্ত সচিবরা থাকবেন ১৭ নম্বরে।

এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন রিভিউ আবেদন করে। পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও রিভিউ প্রক্রিয়ায় যুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি

আপডেট সময় ০২:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ শুনানির তারিখ নির্ধারণ করেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির, এবং রাষ্ট্রপক্ষে সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এম আবদুল কাইয়ূম।

আরও পড়ুন  মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদা নিয়ে রিভিউ শুনানি ৬ মার্চ, নতুন সময় চেয়ে আবেদন