ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
জুলাই-আগস্ট হত্যা

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 335

ছবি সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, গত জুলাই-আগস্টে আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই এই প্রতিবেদন প্রকাশ করা হবে।

গতকাল বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে হাইকমিশনার তুর্ক এ তথ্য জানান।

আরও পড়ুন  ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগ

হাইকমিশনার তুর্ক জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে। তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রতিবেদনটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বৈঠকে ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ধরনের উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে ভলকার তুর্ক উল্লেখ করেন, ছয়টি স্বাধীন সংস্কার কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময় প্রকাশিত হতে পারে, যা মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই-আগস্ট হত্যা

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে

আপডেট সময় ০২:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, গত জুলাই-আগস্টে আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই এই প্রতিবেদন প্রকাশ করা হবে।

গতকাল বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে হাইকমিশনার তুর্ক এ তথ্য জানান।

আরও পড়ুন  গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা