ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন, আধুনিক সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা ইরানের ঢাকার নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আলাদা পে-স্কেলের চিন্তা শিক্ষকদের জন্য: শিক্ষামন্ত্রী মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি সদস্য দেশগুলোকে লক্ষ্য করে হাইব্রিড কর্মকাণ্ডে কঠোর বার্তা ন্যাটোর

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2596

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায়।

আরও পড়ুন  শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই, দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব: চিফ প্রসিকিউটর

১৬ আসামির মধ্যে এ মামলায় গ্রেফতার আছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহিল কাফী, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনও পলাতক রয়েছেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৩ জন।

প্রসিকিউশনের দাবি, মামলাটি প্রমাণে অকাট্য তথ্য উপস্থাপন করেছেন তারা। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাস চান। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ

আপডেট সময় ১২:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায়।

আরও পড়ুন  নগদের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের মামলা