ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান
হোটেল অগ্নিকাণ্ড

তুরস্কের বোলুতে হোটেল অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, আহত ৩২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 394

ছবি সংগৃহীত

তুরস্কের স্কি রিসোর্ট শহর বোলুর একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে দুইজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ হারান। ১২তলা বিশিষ্ট গ্র্যান্ড কারটাল হোটেলে মঙ্গলবার রাত ৩টা ২৭ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তখন হোটেলটিতে ছুটি কাটাতে থাকা ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন।

আরও পড়ুন  চাঁদপুরে চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, বরসহ আহত তিন

বোলুর গভর্নর আবদুলআজিজ আইদিন জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ থেকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলোতে। আতঙ্কিত অতিথিরা জানালার চাদর বেঁধে পালানোর চেষ্টা করেন, যা ফুটেজে ধরা পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান একাধিক মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং উদ্ধারকাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হোটেল অগ্নিকাণ্ড

তুরস্কের বোলুতে হোটেল অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, আহত ৩২

আপডেট সময় ০৮:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

তুরস্কের স্কি রিসোর্ট শহর বোলুর একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে দুইজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ হারান। ১২তলা বিশিষ্ট গ্র্যান্ড কারটাল হোটেলে মঙ্গলবার রাত ৩টা ২৭ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তখন হোটেলটিতে ছুটি কাটাতে থাকা ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন।

আরও পড়ুন  ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ছয়জন নিহত