ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 1953

ছবি সংগৃহীত

অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুব দল। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা।

২০২০ সালের বিশ্বকাপজয়ী বাংলাদেশ এবারও শিরোপার আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা যুব দলটি সর্বশেষ ২৮টি ইয়ুথ ওয়ানডের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে। পাশাপাশি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেও আত্মবিশ্বাসী বাংলাদেশ।

অন্যদিকে, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারতও এবারের আসরের অন্যতম দাবিদার। আয়ুষ মাত্রের নেতৃত্বে শক্তিশালী দল গড়েছে তারা। তরুণ প্রতিভা বইভব সুরিয়াবংশীসহ বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার ভারতীয় দলের বড় শক্তি হিসেবে বিবেচিত।

আরও পড়ুন  বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগ

বাংলাদেশ দলের কোচ নাভিদ নাওয়াজ বলেন, প্রতিপক্ষ নিয়ে অতিরিক্ত চাপ নিচ্ছে না দল। তাঁর ভাষায়, দুই দলই শক্তিশালী হলেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতেই মনোযোগী বাংলাদেশ। আগেভাগে ভেন্যুতে পৌঁছানোর কারণে প্রস্তুতিও ভালো হয়েছে বলে আশাবাদী তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ আগামী ২০ জানুয়ারি একই মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগার যুবারা।

নিউজটি শেয়ার করুন

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুব দল। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা।

২০২০ সালের বিশ্বকাপজয়ী বাংলাদেশ এবারও শিরোপার আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা যুব দলটি সর্বশেষ ২৮টি ইয়ুথ ওয়ানডের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে। পাশাপাশি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেও আত্মবিশ্বাসী বাংলাদেশ।

অন্যদিকে, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারতও এবারের আসরের অন্যতম দাবিদার। আয়ুষ মাত্রের নেতৃত্বে শক্তিশালী দল গড়েছে তারা। তরুণ প্রতিভা বইভব সুরিয়াবংশীসহ বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার ভারতীয় দলের বড় শক্তি হিসেবে বিবেচিত।

আরও পড়ুন  মোদির সঙ্গে বন্ধুত্ব থেকে শীতল যুদ্ধ: ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প