ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আবহাওয়া

পঞ্চগড়ে বৃষ্টির মতো কুয়াশা, জনজীবন ব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 398

ছবি সংগৃহীত

রাতভর পঞ্চগড়ে কুয়াশা ঝরেছে বৃষ্টির মতো। সকালেও কুয়াশাচ্ছাদিত পথঘাট। ঘনকুয়াশার সাথে কনকনে শীতে কাবু পুরো জনপদ। তীব্র এই শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে, সোমবার সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন  তেঁতুলিয়া নদীতে ডাকাতি, কোস্ট গার্ডের অভিযানে ‘শাহিন বাহিনীর’ পাঁচ জলদস্যু আটক

গত দুই দিন ধরে জেলায় অনুভুত হচ্ছে তুলনামূলক তীব্র শীত। হিমেল বাতাসের মধ্যেই মাঠে-ঘাটে কাজ করছেন শ্রমজীবিরা। হাড়কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা জনজীবনেও। কনকনে শীত আর হিমেল বাতাস কাবু করছে এখানকার জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের। সময়মতো কাজে যেতে পারছেন না তারা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারো বাড়ছে শীতের দাপট।
বিপাকে যানবাহন চালকরাও। তাদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশের উপরিভাগে মেঘ এবং ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ আসছে না। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আবহাওয়া

পঞ্চগড়ে বৃষ্টির মতো কুয়াশা, জনজীবন ব্যাহত

আপডেট সময় ০৩:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

রাতভর পঞ্চগড়ে কুয়াশা ঝরেছে বৃষ্টির মতো। সকালেও কুয়াশাচ্ছাদিত পথঘাট। ঘনকুয়াশার সাথে কনকনে শীতে কাবু পুরো জনপদ। তীব্র এই শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে, সোমবার সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে ফের ১৭ বাংলাদেশিকে ঠেলে পাঠালো বিএসএফ