ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

যাচাই শেষে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ থাকলেন ১,৮৪২ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 1209

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, এবার নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৪০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৫৬৮ জন নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।

আরও পড়ুন  কলকাতায় শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

মনোনয়ন বাতিলে সংক্ষুব্ধ প্রার্থীরা আজ সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল গ্রহণের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি। এ জন্য নির্বাচন ভবনে ১০টি অঞ্চলের জন্য আলাদা ১০টি আপিল বুথ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন জেলা ও আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের চার আসনে চারজন, নীলফামারীর চার আসনে নয়জন, দিনাজপুরের দুই আসনে তিনজন, সিরাজগঞ্জের তিন আসনে সাতজন, পাবনার চার আসনে পাঁচজন এবং নাটোরের চার আসনে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া চট্টগ্রামের ১৬ আসনে ৪২ জন, ময়মনসিংহের চার আসনে ১২ জন, কিশোরগঞ্জের ছয় আসনে ২৪ জন, ফরিদপুরের চার আসনে ১৪ জন, শরীয়তপুরের তিন আসনে ১০ জনসহ দেশের বিভিন্ন জেলার বহু প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

গুরুত্বপূর্ণ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনাও আলোচনায় এসেছে। ঋণখেলাপির দায়ে কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির একাংশের নেতা মুজিবুল হক চুন্নু এবং নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির রোহান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম (সালেহী) এবং মার্কিন নাগরিকত্ব ইস্যুতে চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন কারণে সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু, পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানম ও ইউনুস আলী, পাবনা-৪ আসনে জাকারিয়া পিন্টু, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান এবং মানিকগঞ্জ-৩ আসনে আতাউর রহমান আতারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ইসি জানিয়েছে, আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

যাচাই শেষে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ থাকলেন ১,৮৪২ জন

আপডেট সময় ১১:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, এবার নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৪০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৫৬৮ জন নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।

আরও পড়ুন  মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী