ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

রাশিয়ার সহযোগিতায় ইরানে নির্মিত হবে আরেকটি বৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 366

ছবি সংগৃহীত

রাশিয়ার রোসাটম কর্পোরেশনের নির্বাহী পরিচালক আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, ইরানে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনা শুরু হতে যাচ্ছে।

তিনি আরও বলেছেন, আরও ছোট-বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মস্কো তেহরানের সঙ্গে সহযোগিতা করবে। এরিমধ্যে একটি বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের কর্মকর্তারা।

আরও পড়ুন  ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

পার্সটুডে জানিয়েছে, রুশ কোম্পানি রোসাটমের নির্বাহী পরিচালক আরও বলেছেন: ‘নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত সমঝোতা চুক্তির খুঁটিনাটি ইরানি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’

ইরানে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনার শুরুর খবর এমন সময় এলো যখন শুক্রবার ক্রেমলিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় কৌশলগত চুক্তিতে সই করেছেন। এটি একটি ব্যাপকভিত্তিক কৌশলগত চুক্তি। এর ফলে নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে।

নিরাপত্তা, সংস্কৃতি এবং বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একমত হয়েছে দুই দেশ। উভয় পক্ষ নয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারের নয়া সুযোগ হিসেবে অভিহিত করেছেন ।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার সহযোগিতায় ইরানে নির্মিত হবে আরেকটি বৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

আপডেট সময় ০১:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫