ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

ধোবাউড়ায় পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 577

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারতীয় মদ পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার গামারীতলা ইউনিয়নের দুধনই দেওলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে ধোবাউড়া থানা পুলিশ।

আরও পড়ুন  মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪০ জন

আটক ব্যক্তিরা হলেন—নেত্রকোণার দূর্গাপুর উপজেলার আমুরা গ্রামের আলমগীর হোসেন (২৯), একই উপজেলার রানীখং গ্রামের মোহাম্মদ আলী (৩২) এবং শেরপুর জেলার চান্দের নগর গ্রামের আতিকুর রহমান (২৮)।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ মদ পাচার করা হবে। এরপর পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

রাত ১০টার দিকে দেওলা ব্রিজ এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় পাচারকৃত ১৩০ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়।
ওসি আল মামুন সরকার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ধোবাউড়ায় পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময় ০৯:৪১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারতীয় মদ পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার গামারীতলা ইউনিয়নের দুধনই দেওলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে ধোবাউড়া থানা পুলিশ।

আরও পড়ুন  ঢাকাজুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার পাঁচ শতাধিক