ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 1058

ছবি সংগৃহীত

নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৭ জনকে আটক করেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন  পুলিশ বাহিনীতে রদবদল: ৫৩ কর্মকর্তার পদায়ন, ১০৩ জনের পদক প্রত্যাহার

পুলিশ জানায়, শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটক করার ঘটনায় চাঁদাবাজ দূর্বৃত্তরা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

স্থানীয়দের সহায়তায় সঙ্গীয় পুলিশ সদস্যরা আহত সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ঘটনায় রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, এই ঘটনায় এই পর্যন্ত ৭জনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না, পরে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজ ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭

আপডেট সময় ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৭ জনকে আটক করেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন  সুইডেনের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ১০