ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

জাতিসংঘ অধিবেশন ঘিরে ফিলিস্তিন স্বীকৃতির ঘোষণা লুক্সেমবার্গের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 1155

ছবি সংগৃহীত

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশন ঘিরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো ইউরোপের দেশ লুক্সেমবার্গ।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। গাজায় টানা প্রায় দুই বছর ধরে ইসরায়েলের আগ্রাসী হামলার ফলে আন্তর্জাতিক অঙ্গনে যে প্রবল সমালোচনা তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুন  জাতিসংঘে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চাপ, কূটনৈতিক অঙ্গনে বিতর্ক

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন সোমবার রাতে সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গাজায় পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হয়েছে। তিনি উল্লেখ করেন, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন এক নতুন আন্দোলন গড়ে উঠছে। আন্দোলনকারীরা দাবি তুলছেন, ইসরায়েল–ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধান এখনো প্রাসঙ্গিক ও জরুরি।

ফ্রাইডেন জানান, লুক্সেমবার্গ সরকারও সেই সব দেশের সঙ্গে একাত্ম হতে চায়, যারা আসন্ন জাতিসংঘ অধিবেশনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের নীতিকে সমর্থন জানিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ অধিবেশন ঘিরে ফিলিস্তিন স্বীকৃতির ঘোষণা লুক্সেমবার্গের

আপডেট সময় ০১:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশন ঘিরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো ইউরোপের দেশ লুক্সেমবার্গ।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। গাজায় টানা প্রায় দুই বছর ধরে ইসরায়েলের আগ্রাসী হামলার ফলে আন্তর্জাতিক অঙ্গনে যে প্রবল সমালোচনা তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুন  জাতিসংঘে পাশ্চাত্যের দ্বিচারিতার সমালোচনা করলেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ