ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

কাতারে আর হামলা নয়, আশ্বাস দিলেন নেতানিয়াহু: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 888

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারকে আর কোনো হামলার মুখোমুখি হতে হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু এখন থেকে কাতারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। তাই তিনি (নেতানিয়াহু) আর কখনও কাতারে আক্রমণের নির্দেশ দেবেন না।”

আরও পড়ুন  মানবিক সহায়তার দাবিতে নেতানিয়াহুর প্রতি ম্যাখোঁর কড়া হুঁশিয়ারি

এর আগে ৮ সেপ্টেম্বর দোহায় হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। ওই সময় একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনসহ মোট ছয়জন নিহত হন। তবে প্রাণে বেঁচে যান সংগঠনটির বর্তমান নির্বাহী প্রধান খলিল আল হায়া ও অন্য জ্যেষ্ঠ নেতারা। প্রায় ১৫ মিনিট স্থায়ী এ অভিযানের পর বিশ্বজুড়ে ইসরায়েল তীব্র নিন্দার মুখে পড়ে।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেন, কাতারকে আগেই সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছিলেন এবং ট্রাম্পের নির্দেশে তাৎক্ষণিকভাবে দোহাকে সতর্ক করা হয়।

তবে সোমবার এক্সিওসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আবারও ভিন্ন অবস্থান নেন। তিনি বলেন, “না, আমাকে আগে কিছু জানানো হয়নি। যেভাবে আপনারা হামলার খবর জেনেছেন, আমি-ও সেভাবেই জেনেছি।”

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

কাতারে আর হামলা নয়, আশ্বাস দিলেন নেতানিয়াহু: ট্রাম্প

আপডেট সময় ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারকে আর কোনো হামলার মুখোমুখি হতে হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু এখন থেকে কাতারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। তাই তিনি (নেতানিয়াহু) আর কখনও কাতারে আক্রমণের নির্দেশ দেবেন না।”

আরও পড়ুন  শীতের মধ্যে ইউক্রেনে তাপবিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা: প্রায় ৪৬ হাজার মানুষ বিদ্যুৎহীন