ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপে নয় : মৎস্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 964

ছবি সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপে নয়। দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে আমরা দীর্ঘদিন ধরে মাছ রপ্তানি করে আসছি। যেহেতু সেখানে একটা ধর্মীয় উৎসবের ব্যাপার আছে তাই আমরা ইলিশ পাঠাচ্ছি। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গ আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ইলিশ বিক্রির নাম করে অনলাইনে প্রতারণা, ৭০ সিমসহ গ্রেপ্তার ৮

ফরিদা আখতার বলেন, গত বছরের তুলনায় ইলিশ কম ধরা পড়ায় বাজারে ইলিশের দাম বেশি। গত মৌসুমের তুলনায় জুলাই মাসে ৩৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে। আর আগস্ট মাসে কম ধরা পড়েছে ৪৭ শতাংশ ইলিশ। যার কারণে বাজারে ইলিশের দাম বেশি। আমরা দামটা কমাতে পারিনি। সরকার জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। ইতোমধ্যে আমরা সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছি। পাশাপাশি প্রবাসী যারা রয়েছেন তাদের কাছেও মাছ রপ্তানির জন্য সরকার উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, এ বছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও প্রবাসী বাঙালীদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ বিদেশে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।

ফরিদা আখতার বলেন, কৃষিতে যেমন প্রণোদনা আছে, মৎস্যে তেমন প্রণোদনা নেই বললেই চলে। তবে আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি।

তিনি বলেন, গবাদিপশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চার জেলা সম্পূর্ণরুপে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপে নয় : মৎস্য উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপে নয়। দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে আমরা দীর্ঘদিন ধরে মাছ রপ্তানি করে আসছি। যেহেতু সেখানে একটা ধর্মীয় উৎসবের ব্যাপার আছে তাই আমরা ইলিশ পাঠাচ্ছি। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গ আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  লালমনিরহাট সীমান্তে ৯ জনকে পুশ ইন করেছে ভারত