ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

পশ্চিম সিকিমের ইয়াংথাঙে ফের ভূমিধস, নিহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 843

ছবি সংগৃহীত

পশ্চিম সিকিমের রিম্বি এলাকায় ইয়াংথাঙে আবারও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। শেষ খবর অনুযায়ী, গভীর রাতে ঘটে যাওয়া এই ধসে চারজনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ কয়েকজনের খোঁজ মেলেনি। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গেজিংয়ের পুলিশ সুপার শেরিং সেরপা জানিয়েছেন, ধস নামার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, পরে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারও মৃত্যু ঘটে। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যিনি বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন  জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

পুলিশ জানিয়েছে, ধসের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, সঙ্গে এসএসবি জওয়ানদের একটি দলও ছিল। স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, তবে তাদের মধ্যে তিনজন মারা গেছেন। জীবিত উদ্ধার হওয়া দু’জনের মধ্যে একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন। এখনও তল্লাশি এবং উদ্ধারের কাজ চলমান রয়েছে, যাতে নিশ্চিত হওয়া যায় কেউ ধ্বংসস্তূপে আটকে আছে কি না।

বর্ষার শুরু থেকেই উত্তর ও পশ্চিম ভারতে বন্যা ও ধসের প্রকোপ অব্যাহত রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরের অবস্থা শোচনীয়। প্রতিদিনই কোথাও না কোথাও ধসের এবং জলাবদ্ধতার খবর আসছে। এই পরিস্থিতির জন্য পরিবেশের অবক্ষয়কেও দায়ী করেছে সুপ্রিম কোর্ট, যা সতর্ক করে কিছু রাজ্যকে নোটিস পাঠিয়েছে। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, সেপ্টেম্বরে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

পশ্চিম সিকিমের ইয়াংথাঙে ফের ভূমিধস, নিহত ৪

আপডেট সময় ০৪:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

পশ্চিম সিকিমের রিম্বি এলাকায় ইয়াংথাঙে আবারও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। শেষ খবর অনুযায়ী, গভীর রাতে ঘটে যাওয়া এই ধসে চারজনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ কয়েকজনের খোঁজ মেলেনি। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গেজিংয়ের পুলিশ সুপার শেরিং সেরপা জানিয়েছেন, ধস নামার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, পরে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারও মৃত্যু ঘটে। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যিনি বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন  সিকিমে টানা ভূমিকম্পে কাঁপল অঞ্চল, কম্পন টের বাংলাদেশেও