ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

সড়ক অবরোধে বিচ্ছিন্ন বাগেরহাট, বন্ধ দূরপাল্লার বাসসহ সব যানবাহন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 597

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে জেলাজুড়ে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই হরতাল সমর্থনকারীরা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ বসিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেছেন। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৩৪টি পয়েন্টে স্থানীয় জনতা ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন, যার ফলে বাগেরহাট কার্যত দেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ফতেপুর বাজার ও সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ট্রাকচালকরা। পাশাপাশি হরতালের প্রতি সমর্থন জানিয়ে জেলার অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন  বাগেরহাটে ‘অপারেশন ডেভিল হান্ট’: চার দিনে আটক ৫৭

বুধবার সকাল থেকে শুরু হওয়া এই হরতালে রাতেও সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। ফলে রাতভরও কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রস্তাব দেয় বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে আনার। এই প্রস্তাব ঘোষণার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। চার আসন বহালের দাবিতে তারা কমিশনের শুনানিতেও অংশ নেন। কিন্তু ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে কমিশন শুধুমাত্র সীমানা পরিবর্তন করে তিনটি আসন বহাল রাখে, যা স্থানীয়দের দাবি উপেক্ষা করার শামিল বলে অভিযোগ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

চূড়ান্ত গেজেট অনুযায়ী নতুনভাবে নির্ধারিত আসনগুলো হলো— বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

নিউজটি শেয়ার করুন

সড়ক অবরোধে বিচ্ছিন্ন বাগেরহাট, বন্ধ দূরপাল্লার বাসসহ সব যানবাহন

আপডেট সময় ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে জেলাজুড়ে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই হরতাল সমর্থনকারীরা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ বসিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেছেন। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৩৪টি পয়েন্টে স্থানীয় জনতা ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন, যার ফলে বাগেরহাট কার্যত দেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ফতেপুর বাজার ও সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ট্রাকচালকরা। পাশাপাশি হরতালের প্রতি সমর্থন জানিয়ে জেলার অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন  একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল এবং খুব কষ্ট লাগছিল