ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

গাজায় ইসরায়েলি হামলায় ২৪৮ সাংবাদিক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 974

ছবি সংগৃহীত

ইসরায়েলের ড্রোন হামলায় গাজা সিটিতে একজন ফিলিস্তিনি ক্যামেরাম্যান নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। রোববার (৩১ আগস্ট) এই ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর নতুন করে হামলার অভিযোগ উঠেছে।

গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস নিহত ক্যামেরাম্যানের নাম রাসমি জিহাদ সালেম বলে নিশ্চিত করেছে।

আরও পড়ুন  গাজায় প্রতি ২০ মিনিটে প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে একটি শিশু: জাতিসংঘের ভয়াবহ তথ্য

তিনি মানারা মিডিয়া কোম্পানির হয়ে কাজ করতেন। আল-জালাআ স্কোয়ারের কাছে আবু আল-আমিন সড়কে চালানো ড্রোন হামলায় তার মৃত্যু হয়। মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছে। সংস্থাটি এই হত্যাকাণ্ডকে সংবাদপত্রের বিরুদ্ধে ‘পদ্ধতিগত অভিযান’ বলে আখ্যা দিয়েছে।

মিডিয়া অফিস আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ইউনিয়ন এবং বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলোকে এই ‘পদ্ধতিগত অপরাধে’র নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার তাগিদ দিয়েছে।

মিডিয়া অফিস আরও অভিযোগ করেছে যে, ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সও গাজায় চলমান ‘গণহত্যায়’ অংশীদার। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাংবাদিক হত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এছাড়া, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করার ওপরও জোর দিয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ৬৩ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত সামরিক অভিযানে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের কবলে পড়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় ২৪৮ সাংবাদিক নিহত

আপডেট সময় ০১:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের ড্রোন হামলায় গাজা সিটিতে একজন ফিলিস্তিনি ক্যামেরাম্যান নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। রোববার (৩১ আগস্ট) এই ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর নতুন করে হামলার অভিযোগ উঠেছে।

গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস নিহত ক্যামেরাম্যানের নাম রাসমি জিহাদ সালেম বলে নিশ্চিত করেছে।

আরও পড়ুন  তেল আবিবে হুতিদের ড্রোন হামলা: ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার দাবি