ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বৈঠকে অসমাপ্ত আলোচনা: ট্রাম্প ও পুতিনের কূটনৈতিক দ্বন্দ্ব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 375

ছবি সংগৃহীত

আলাস্কার আঙ্করেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি। এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন।

সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প ও পুতিন জানান, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে কোন বিষয়ে তা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি।

আরও পড়ুন  ট্রাম্প-পুতিনের দীর্ঘ ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা অবিলম্বে শুরু হবে

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। কিছু বড় বিষয়ে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি, তবে অগ্রগতি হয়েছে।” তিনি বৈঠককে ‘খুবই ফলপ্রসূ’ উল্লেখ করে বলেন, “চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি। সমঝোতা হলে তবেই চুক্তি হবে।”

রুশ প্রেসিডেন্ট জানান, তিনি সংঘাতের অবসান চান। তবে তার আগে ‘মূল কারণগুলো’ দূর করতে হবে। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সংঘাতের মূল কারণ দূর করা জরুরি। আমি চাই, ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেন এই শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করেন।”

পুতিন আরও আশা প্রকাশ করেন, “আজকের আলোচনা শুধু ইউক্রেন সংকট সমাধানের পথই দেখাবে না, বরং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাস্তববাদী ও ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধারের ভিত্তি তৈরি করবে।”

নিউজটি শেয়ার করুন

বৈঠকে অসমাপ্ত আলোচনা: ট্রাম্প ও পুতিনের কূটনৈতিক দ্বন্দ্ব

আপডেট সময় ১২:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

আলাস্কার আঙ্করেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি। এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন।

সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প ও পুতিন জানান, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে কোন বিষয়ে তা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি।

আরও পড়ুন  আলাস্কা ছেড়েছেন পুতিন ও ট্রাম্প