ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হলেন আল-জাজিরার পাঁচ সাংবাদিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 683

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়। রোববার গাজার স্থানীয় সময় সন্ধ্যায় আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুর উপর হামলা চালানো হয়, হাসপাতালটির পরিচালক এই তথ্য জানিয়েছেন।

নিহত পাঁচজনের মধ্যে রয়েছেন আল–জাজিরা আরবির পরিচিত সংবাদদাতা আনাস আল–শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মুয়ামেন আলিওয়া। আল–শরীফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে প্রতিবেদন করে আসছিলেন।

আরও পড়ুন  গাজায় স্থায়ী যুদ্ধবিরতির শর্তে অনড় হামাস, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চায় সংশোধন

নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্স (সাবেক টুইটার) এ আল–শরীফ লিখেছিলেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু হয়েছে। তার শেষ ভিডিওতে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা যায়, যা আকাশকে কমলা আলোয় আলোকিত করে।

আল–শরীফের হত্যার পর ইসরায়েলি সেনাবাহিনী তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে এবং তাদের কাছে তার সম্পৃক্ততার ‘সুনির্দিষ্ট প্রমাণ’ রয়েছে বলে দাবি করেছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আল–জাজিরাকে জানান, আল–শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই।

আল–জাজিরা মিডিয়া নেটওয়ার্ক সম্প্রতি গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আল–শরীফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণার’ তীব্র নিন্দা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হলেন আল-জাজিরার পাঁচ সাংবাদিক

আপডেট সময় ১১:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়। রোববার গাজার স্থানীয় সময় সন্ধ্যায় আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুর উপর হামলা চালানো হয়, হাসপাতালটির পরিচালক এই তথ্য জানিয়েছেন।

নিহত পাঁচজনের মধ্যে রয়েছেন আল–জাজিরা আরবির পরিচিত সংবাদদাতা আনাস আল–শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মুয়ামেন আলিওয়া। আল–শরীফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে প্রতিবেদন করে আসছিলেন।

আরও পড়ুন  সাংবাদিকদের আর্থিক সুরক্ষা: বিমা ও পেনশন ব্যবস্থার সুপারিশ