ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে প্রাণ গেল চালকের, আহত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 682

ছবি সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাসচালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাঙ্গা উপজেলার মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম রফিক শিকদার (৪৫)। তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মানিক শিকদারের ছেলে।

আরও পড়ুন  বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পটুয়াখালীর দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চেয়ারম্যান পরিবহন’-এর একটি বাস বরইতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এতে বাসচালক রফিক শিকদার নিহত হন।

দুর্ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক নিহত হন এবং কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে প্রাণ গেল চালকের, আহত ১৫

আপডেট সময় ০৪:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাসচালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাঙ্গা উপজেলার মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম রফিক শিকদার (৪৫)। তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মানিক শিকদারের ছেলে।

আরও পড়ুন  রাজশাহীতে জামায়াত কর্মীদের নিয়ে যাওয়া দুইটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার, ৩ জন নিহত, আহত ৪০