ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বড়লেখা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ১০ রোহিঙ্গা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 599

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে ১০ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৮ জুলাই) ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।

আরও পড়ুন  রোহিঙ্গাদের আগামী বছর পাঠানো সম্ভব হবে কি না, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না – প্রেস সচিব।

৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর এলাকা দিয়ে ১০ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১ জন, মহিলা ৩ জন, শিশু ৬ জন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনুমানিক ৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন। তারা সবাই কক্সবাজার জেলার শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার ভোরে লাতু সীমান্ত বিওপির টহল দল ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত সবাই রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া শেষে করে
শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা জানান, অবৈধ পথে ভারত থেকে আসা আটক ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যাছাই-বাছাই প্রক্রিয়া শেষ করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ১০ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৭:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫