ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 605

ছবি: সংগৃহীত

ভারত পুশ ইন করে যাচ্ছে। নদীর পাড়ে জঙ্গলে মানুষকে ফেলে যাচ্ছে এটা গ্রহনযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এই তথ্য সঠিক। তবে বর্তমানে সংখ্যা কমে এসেছে।’

আরও পড়ুন  সিকিমে ভূমিধসে সেনা ক্যাম্প ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৬

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের একসময় ফেরত নিতেই হবে—সে ১০ বছর পর হোক বা ২০ বছর পর। তবে ভারতের কিছু সীমান্ত দিয়ে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের আমরা গ্রহণ করছি না, ফেরত পাঠিয়ে দিচ্ছি।’

তবে পুশইন নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ম মেনে নাগরিক পাঠাতে বলেছেন ভারতকে। তিনি বলেন, ‘আমরা ভারতকে বলেছি—আমাদের কোনো নাগরিক থাকলে তারা যেন নিয়ম মেনে ফেরত পাঠায়। যেমনটা আমরা ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাই। কিন্তু তারা পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। তবে ভারত থেকে যদি কোনো রোহিঙ্গাকে পাঠানো হয়, তাকে গ্রহণ করা হবে না।’

তিনি জানান, ‘বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং সেই প্রতিবাদের ফলেই বর্তমানে পুশইনের সংখ্যা কিছুটা কমেছে।’

পরিদর্শনের সময় তার সঙ্গে র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপারেশন অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি নারায়ণগঞ্জের পুলিশ লাইন, র‌্যাব-১১ কার্যালয় ও জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয়ও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ভারত পুশ ইন করে যাচ্ছে। নদীর পাড়ে জঙ্গলে মানুষকে ফেলে যাচ্ছে এটা গ্রহনযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এই তথ্য সঠিক। তবে বর্তমানে সংখ্যা কমে এসেছে।’

আরও পড়ুন  আওয়ামী লীগ প্রশ্নে ছাড় নয়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম