ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

বোনমাতির দারুণ কামব্যাক, ইউরো ফাইনালে স্পেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 420

ছবি সংগৃহীত

নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে স্পেন। শক্তিশালী জার্মানিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

আরও পড়ুন  স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু

সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। সবাই যখন টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ১১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে ইতিহাস লিখলেন আয়তানা বোনমাতি।

বিশেষ এই গোলের পেছনে রয়েছে আরেকটি অনুপ্রেরণার গল্প। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় ছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সেখান থেকে উঠে এসে ইউরোর পাঁচটি ম্যাচে মাঠে নামেন। ব্যালন ডি’অরজয়ী হলেও এতদিন গোলের দেখা পাননি— অবশেষে এল কাঙ্ক্ষিত মুহূর্তটি, তাও এমন এক সময় যখন দল টাইব্রেকারে যাওয়ার মুখোমুখি।

ম্যাচের একমাত্র গোলটিতে সহায়তা করেন রেবেকা নাকে। দুইজনের দারুণ পাস বিনিময়ের পর বাঁ কোণ দিয়ে শটে জার্মান গোলরক্ষককে পরাস্ত করেন বোনমাতি।

স্পেনের কোচ মন্টসে তোমে তাঁর তারকার প্রশংসা করে বলেন, “এই টুর্নামেন্টে তার পথটা সহজ ছিল না। তবে সে দুর্দান্ত মানসিকতা ও খেলোয়াড়সুলভ ব্যক্তিত্ব দেখিয়েছে। কঠিন পরিস্থিতি সামলে সে আবার মাঠে ফিরেছে এবং দলকে অনেক সাহায্য করেছে।”

এ জয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠেছে স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী রোববার রাত ১০টায় সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

প্রসঙ্গত, সেমিফাইনালের অন্য ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সকে। জার্মানি এই আসরে অন্যতম ফেভারিট হলেও বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হার মানতেই হলো।

এর আগেই স্পেন জিতেছে বিশ্বকাপ ও নেশনস লিগ— এবার তাদের চোখ ইউরোর ট্রফির দিকে। তবে আপাতত জয় উদযাপনেই মনোযোগ বোনমাতির। ম্যাচ শেষে তিনি বলেন, “এই মুহূর্তে আমি শুধু উদযাপন করতে চাই। ইংল্যান্ড নিয়ে ভাবা যাবে আগামীকাল। আমি ভাগ্যে বিশ্বাস করি না, আমার শক্তি আসে পরিশ্রম, মানসিক দৃঢ়তা ও চারপাশের মানুষের সমর্থন থেকে।”

নিউজটি শেয়ার করুন

বোনমাতির দারুণ কামব্যাক, ইউরো ফাইনালে স্পেন

আপডেট সময় ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫