ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’ গরুর দুধের পুষ্টি ও শিশুর নিরাপত্তা: মায়েদের জন্য জরুরি স্বাস্থ্য টিপস সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন

কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভূপাতিত হয়েছিল ৫টি যুদ্ধবিমান: দাবি ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 449

ছবি সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন  ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প বলেন, “বাস্তবেই কয়েকটি বিমান গুলি করে নামানো হয়েছিল। চার বা পাঁচটি। আমার ধারণা, মোট পাঁচটি যুদ্ধবিমানই ভূপাতিত করা হয়েছিল।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি সংগঠনকে দায়ী করে, যদিও পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে। এরপর ৭ মে ভারতীয় যুদ্ধবিমান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে বিমান যুদ্ধ, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও আর্টিলারি গোলাগুলির মতো সামরিক সংঘাত শুরু হয়।

পাকিস্তান একাধিকবার দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি।

জুন মাসে ব্লুমবার্গের এক সাংবাদিক ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের কাছে জানতে চান, পাকিস্তানের ‘ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার’ দাবি কতটা সত্য? উত্তরে চৌহান বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেন সেগুলো ভূপাতিত হয়েছিল।” সংখ্যার বিষয়টি তিনি এড়িয়ে গেলেও, যুদ্ধবিমান ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায় তার মন্তব্যে।

ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইসলামাবাদ কোনো বিমান হারানোর কথা স্বীকার না করলেও, কিছু বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে।

পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই ১০ মে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে তার কূটনৈতিক চেষ্টায়। তিনি বলেন, “ভারত ও পাকিস্তান—উভয়ের ওপরই যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।” তবে ভারত ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদের সরাসরি আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই।

সূত্র: টিআরটি গ্লোবাল, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভূপাতিত হয়েছিল ৫টি যুদ্ধবিমান: দাবি ট্রাম্পের

আপডেট সময় ০৩:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন  ট্রাম্পের জনপ্রিয়তায় ধস: ৫৭% মার্কিনির মত, ট্রাম্প ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন