ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত একনেকে অনুমোদনের উদ্যোগ: পানিসম্পদ মন্ত্রী লড়াই করেও পারল না বাংলাদেশ, সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যু, সাহিত্যাঙ্গনে শোক মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন উপস্থাপিকা টাকা ও জমির হিসাব চাইতেই জামাইকে নির্যাতন, গাছে বেঁধে মারধরের অভিযোগ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী টসে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ ডাক্তারদের অপ্রয়োজনীয় ওষুধ-পরীক্ষা কমাতে আসছে জাতীয় ই-প্রেসক্রিপশন ব্যবস্থা আর্জেন্টিনা সমর্থকের গাড়িতে গুলিবর্ষণ কানসাসে নিহত ১

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কোনো অবকাশ নেই: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 493

ছবি সংগৃহীত

নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন হওয়ার কথা বলেছেন, সে সময়ই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

আরও পড়ুন  আইসিসি’র জেলে থেকেও নির্বাচনী জয়, আবারও ফিলিপাইনের মেয়র রদ্রিগো দুতের্তে

শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও ভালো ও গ্রহণযোগ্য হবে।”

সংসদ নির্বাচনে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “এটি নিয়ে রাজনৈতিক দলগুলো এবং সংশ্লিষ্ট কমিশনগুলো আন্তরিকতার সঙ্গে আলোচনা করছে। বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে এবং সবার অংশগ্রহণেই একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে।”

উল্লেখ্য, ‘দ্য নেক্সট ওয়েভ’ (The Next Wave) শীর্ষক প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টানা দ্বিতীয়বারের মতো TEDxComilla University অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিনসহ দেশের বিভিন্ন খাতের প্রথিতযশা ব্যক্তিরা বক্তব্য রাখেন।

দিনব্যাপী এই আয়োজনে বক্তারা তরুণ প্রজন্মকে নতুন ভাবনা, উদ্ভাবন এবং নেতৃত্বের বিষয়ে উদ্বুদ্ধ করেন। তরুণদের জন্য এমন আয়োজনে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির অংশগ্রহণ নতুন প্রজন্মের প্রতি ইতিবাচক বার্তা বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন জল্পনা-কল্পনার মধ্যেই প্রেস সচিবের এই আশ্বস্তিমূলক বক্তব্য স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের বার্তা দেয় বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কোনো অবকাশ নেই: প্রেস সচিব

আপডেট সময় ০৩:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন হওয়ার কথা বলেছেন, সে সময়ই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

আরও পড়ুন  অভিবাসননীতিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস