ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

গোপালগঞ্জ জেলায় স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 1108

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের (পত্র কোড-১২৬) পরীক্ষা স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  এইএচএসসি পাস করার সাথে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে: শিক্ষামন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এইচএসসি ২০২৫ এর আওতায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলায় ১৭ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

তবে ঢাকা বোর্ডের অধীন অন্যান্য জেলা এবং দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে লাখো শিক্ষার্থী অংশ নিচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতেই স্থানীয় প্রশাসনের সুপারিশে গোপালগঞ্জে শুধুমাত্র একটি বিষয়ের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হলো।

শিক্ষার্থী ও অভিভাবকদের বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে হালনাগাদ তথ্য জানার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জ জেলায় স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা

আপডেট সময় ১২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের (পত্র কোড-১২৬) পরীক্ষা স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  গোপালগঞ্জে সংঘর্ষে প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা