ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ধাওয়া- গুলি বর্ষণ, জব্দ ১০ ভারতীয় মহিষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 573

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাখের আলী সীমান্তে চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল। ঘটনাস্থল থেকে ভারত থেকে চোরাপথে আনা ১০টি মহিষ জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বাখের আলী বিওপির একটি টহল দল।

আরও পড়ুন  নিজ বাসভবনে আইনজীবীর রহস্যজনক মৃত্যু

অভিযানকালে টানা বৃষ্টির মধ্যে অন্তত ১৫ জন চোরাকারবারির একটি দল ভারতের দিক থেকে নদীর পাড় বেয়ে মহিষগুলো বাংলাদেশে নিয়ে আসছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা অটোমেটিক রাইফেল থেকে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে অবৈধ পথে আনা ১০টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, “সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মহিষগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই তৎপরতা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে। সীমান্তরক্ষা বাহিনীর এমন সক্রিয়তায় চোরাকারবারিদের দৌরাত্ম্য কমবে বলেও প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ধাওয়া- গুলি বর্ষণ, জব্দ ১০ ভারতীয় মহিষ

আপডেট সময় ১১:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাখের আলী সীমান্তে চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল। ঘটনাস্থল থেকে ভারত থেকে চোরাপথে আনা ১০টি মহিষ জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বাখের আলী বিওপির একটি টহল দল।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরির সুবাসে বদলে যাচ্ছে গ্রামের চিত্র, শিবগঞ্জে ৭০ কোটি টাকার স্ট্রবেরি উৎপাদন