ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

পুতিন দিনের বেলায় সুন্দর কথা বলেন, রাতে সবাইকে বোমা মারেন: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 413

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে আবারও ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সোমবার (১৪ জুলাই) ‘রাশিয়া ইস্যুতে বড় ধরনের বিবৃতি’ দেওয়ার কথা জানানোর পর ট্রাম্প ইঙ্গিত দেন, ইউক্রেনের জন্য ‘অত্যন্ত প্রয়োজনীয়’ সামরিক সহায়তা পাঠানো হতে পারে।

আরও পড়ুন  ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসতে পারে। কারণ, মার্কিন বিশেষ দূত ইউক্রেনে সফর শুরু করছেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুটের।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুব দরকার।’ তবে তিনি ঠিক কত সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠানো হবে, তা স্পষ্ট করেননি।

তিনি আরও বলেন, ‘আমি এখনও সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। তবে ইউক্রেন কিছু পেতে যাচ্ছে— কারণ তাদের নিরাপত্তার খুব প্রয়োজন।’

ট্রাম্প আরও জানান, ‘আমরা ইউক্রেনের কাছে সামরিক বাহিনীর অত্যাধুনিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি এবং তারা এর জন্য আমাদের শতভাগ অর্থ দেবে। এতে আমাদের দেশেরও লাভ হবে।’

এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে বলেন, ‘পুতিন অনেককেই অবাক করে দিয়েছেন। তিনি দিনের বেলায় সুন্দর কথা বলেন, কিন্তু রাতে সবাইকে বোমা মারেন।’

তিনি আরও বলেন, ‘পুতিনের আচরণে আমি খুবই হতাশ। এমন আচরণ শান্তিপ্রক্রিয়ার জন্য মোটেই সহায়ক নয়।’

এই ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলেন।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

পুতিন দিনের বেলায় সুন্দর কথা বলেন, রাতে সবাইকে বোমা মারেন: ট্রাম্প

আপডেট সময় ০১:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫