ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইইউ ও মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 506

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করে, তবে যুক্তরাষ্ট্র আরও বেশি হারে শুল্ক আরোপ করবে।

আরও পড়ুন  ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবার চালু হলো টিকটক

ইতোমধ্যেই ২৭ সদস্যের ইইউ জানিয়েছে, তারা ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। খবর বিবিসির।

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প আরও ঘোষণা দেন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের ওপরও নতুন শুল্ক আরোপ করা হবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এছাড়া, আরও কিছু ছোট বাণিজ্য অংশীদার দেশকে চিঠি পাঠানো হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, “ইইউর সঙ্গে বহু বছর ধরে বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে শুল্ক, অশুল্ক নীতিমালা ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে উদ্ভূত দীর্ঘমেয়াদি ও স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে বেরিয়ে আসার।”

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ইইউ বা মেক্সিকো যদি পাল্টা পদক্ষেপ নেয়, তাহলে ৩০ শতাংশের বেশি শুল্ক আরোপ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প ইইউসহ অন্যান্য বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক প্রস্তাব করেন এবং আলোচনা বন্ধ হয়ে গেলে তা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুমকি দেন।

ওয়াশিংটন ও ব্রাসেলস ৯ জুলাইয়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করছিল, তবে এখনো কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২৩৫.৬ বিলিয়ন ডলার।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেন জানিয়েছেন, তারা এখনো চুক্তির জন্য প্রস্তুত। তিনি বলেন, “বিশ্বের খুব কম দেশই ইউরোপীয় ইউনিয়নের মতো উন্মুক্ত ও ন্যায্য বাণিজ্য করে। আমরা ইইউর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।”

এদিকে, কানাডায় সদ্যসমাপ্ত জি৭ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, “বাণিজ্য যুদ্ধ শুরু করাটা কোনোভাবেই যৌক্তিক নয়। আশা করি একটি ন্যায্য সমাধান হবে।”

এদিকে, এনবিআর সংস্কার নিয়ে করা অধ্যাদেশে কিছু সমস্যা ও ভাষাগত ত্রুটি আছে বলে জানা গেছে। উপদেষ্টা কমিটি তা সংশোধনের সুপারিশ করবে।

নিউজটি শেয়ার করুন

ইইউ ও মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ০১:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করে, তবে যুক্তরাষ্ট্র আরও বেশি হারে শুল্ক আরোপ করবে।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কে ১০ বিলিয়ন ইউরো লোকসানে পড়ছে জার্মান গাড়ি শিল্প, মার্সিডিজ-পোর্শে বিপর্যস্ত