ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 575

ছবি সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভয়াবহ ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমাদের রাজনৈতিক সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রমের সঙ্গে সন্ত্রাস এবং বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে দেশের চলমান গণআন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের মুখে জনগণের বিবেককে নাড়িয়ে দিয়েছে এই নির্মম ঘটনা। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এমন ঘৃণ্য হত্যাকাণ্ড বিচারহীন থেকে গেলে তা সমাজে ভয়ানক বার্তা পৌঁছে দেবে।”

আরও পড়ুন  বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই নৃশংস ঘটনার নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।”

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে হাসপাতালের ভেতরে মারধর করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজধানীর ঐতিহাসিক মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভয়াবহ ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমাদের রাজনৈতিক সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রমের সঙ্গে সন্ত্রাস এবং বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে দেশের চলমান গণআন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের মুখে জনগণের বিবেককে নাড়িয়ে দিয়েছে এই নির্মম ঘটনা। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এমন ঘৃণ্য হত্যাকাণ্ড বিচারহীন থেকে গেলে তা সমাজে ভয়ানক বার্তা পৌঁছে দেবে।”

আরও পড়ুন  মির্জা ফখরুল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন