০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

কারাগারে সন্তান জন্ম, হাসপাতালে চিকিৎসাধীন মা–শিশু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 184

ছবি: সংগৃহীত

কুমিল্লা কারাগারে থাকা হত্যা মামলার এক নারী আসামি সন্তান জন্ম দিয়েছেন। সোমবার প্রসবের পর মা ও নবজাতককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। প্রসূতির নাম স্মৃতি আক্তার। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা এবং হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে প্রবেশ করেন।

[bsa_pro_ad_space id=2]

সিনিয়র জেল সুপার জানান, সোমবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। পরিবারকে পাওয়া না যাওয়ায় জেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক অনুমতি প্রদান করে। দুপুরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

হালিমা খাতুন আরও জানান, নবজাতক ও মায়ের জন্য চিকিৎসা সেবা, পুষ্টিকর খাবার এবং শিশুর প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

কারাগারে সন্তান জন্ম, হাসপাতালে চিকিৎসাধীন মা–শিশু

আপডেট সময় ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫