ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 698

ছবি সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ৫২ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া গত একদিনে সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন  ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ৪৯ রোগী

এছাড়া বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির চিত্র অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫২-তে দাঁড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ২১ জন। বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে ৮ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট ২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তারা।

পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন

আপডেট সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ৫২ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া গত একদিনে সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন  সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন