ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল দেশে জ্বালানি মজুত নিয়ে আশ্বাস, তবে সরবরাহে চাপ ও অনিশ্চয়তা বাড়ছে সারাদেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প

ব্রিকস সদস্য দেশগুলোর ওপর ১০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 205

ছবি সংগৃহীত

ব্রিকস জোটের সদস্য দেশগুলোর ওপর শিগগিরই ১০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধ ছড়ানোর অভিযোগে তিনি এই ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদের বৈঠকে ট্রাম্প বলেন, “ব্রিকস গঠনের মূল উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের আধিপত্য কমানো। এর মাধ্যমে তারা আমাদের ক্ষতি করতে চায়।” তিনি জানান, এই শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে।

আরও পড়ুন  পুতিনের সাথে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প

তিনি আরও বলেন, “ব্রিকস সদস্য হওয়ার কারণে এসব দেশকে বাড়তি মূল্য দিতে হবে। ১০ শতাংশ শুল্ক বাধ্যতামূলক। এরই মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে, আরও পাঠানো হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ভারত হোক কিংবা ব্রাজিল, যদি তারা ব্রিকসের সদস্য থাকে, তাহলে এই শুল্ক এড়াতে পারবে না। তারা যদি আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক খেলা খেলতে চায়, আমরাও খেলার জন্য প্রস্তুত।”

তবে তিনি দাবি করেন, ব্রিকস জোট এখন মূলত ভেঙে পড়েছে। “তাদের কিছু সদস্য এখনও সক্রিয় থাকলেও জোটের কার্যকারিতা নেই। আমরা আমাদের বৈশ্বিক মুদ্রা মানদণ্ড হারাব না,” বলেন ট্রাম্প।

বৈঠকে ট্রাম্প কপার বা তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, সামরিক সরঞ্জাম, বিদ্যুৎ ও ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহৃত এই ধাতুর অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই নিউইয়র্ক মার্কেটের কপার ফিউচারসের দাম ১০ শতাংশের বেশি বেড়ে যায়।

এছাড়া, সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপরও শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ওষুধে শুল্কহার ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রস্তুতি নিতে ওষুধ কোম্পানিগুলোকে এক বছর সময় দেওয়া হবে।

এসময় ট্রাম্প বলেন, “চলতি বছরে যুক্তরাষ্ট্র এর মধ্যেই ১০ হাজার কোটি ডলার শুল্ক আদায় করেছে। ২০২৫ সালের মধ্যে তা ৩০ হাজার কোটিতে পৌঁছাবে।”

সবশেষে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, “চীন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে অনেক বেশি ন্যায্য আচরণ করছে। বর্তমানে আমাদের সম্পর্ক ভালো।”

নিউজটি শেয়ার করুন

ব্রিকস সদস্য দেশগুলোর ওপর ১০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আপডেট সময় ১১:৫৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫