ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

পুতিনের ওপর অসন্তোষ, রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 375

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে এই মন্তব্য করেন ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্স।

সভায় ট্রাম্প বলেন, “পুতিনের উপর আমি খুশি নই। কারণ তিনি অনেক মানুষকে হত্যা করছেন।” তিনি আরও বলেন, “এমন না যে শুধু ইউক্রেনের সৈন্য নিহত হচ্ছে, বরং পুতিনের নিজের সৈন্যরাও ব্যাপকভাবে প্রাণ হারাচ্ছে। এখন প্রতি সপ্তাহে এই সংখ্যা সাত হাজারেরও বেশি। এটা খুবই দুঃখজনক ও অমানবিক।”

আরও পড়ুন  ট্রাম্পের সিদ্ধান্ত: বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল

ট্রাম্প জানান, গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার টেলিফোনে আলোচনা হয়েছে এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতায় তিনি যুদ্ধবিরতির ব্যাপারে মস্কোর আগ্রহের অভাব নিয়ে তার হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমরা পুতিনের প্রতি সন্তুষ্ট নই। আমি সেটা স্পষ্টভাবে বলতে পারি। তিনি যেভাবে মানবজীবনের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন, তা মেনে নেওয়া যায় না।”

এদিকে, সম্প্রতি পেন্টাগন ইউক্রেনের জন্য নির্ধারিত কিছু অস্ত্রের চালান সাময়িকভাবে স্থগিত করেছে। এ প্রসঙ্গে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি কি এই স্থগিতাদেশ অনুমোদন করেছেন? জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি অনুমোদন দিয়েছি। তবে আমাদের উদ্দেশ্য রাশিয়াকে প্রতিরোধের জন্য ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করা। কারণ পুতিন মানুষের সঙ্গে সঠিক আচরণ করছেন না।”

রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিনেটে প্রস্তাবিত একটি বিল সম্পর্কে ট্রাম্প বলেন, “আমি সেটিকে গুরুত্বের সঙ্গে দেখছি এবং বিবেচনা করছি।”

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকায় ব্যাপক নজর রাখছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে রুশ নেতৃত্বের প্রতি তার অসন্তুষ্টি এবং কড়া অবস্থানের ইঙ্গিত মিলেছে।

নিউজটি শেয়ার করুন

পুতিনের ওপর অসন্তোষ, রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় ১১:২০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫