ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, পুলিশের জলকামান নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 537

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে, বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরি হারানো বিডিআর সদস্যদের পুনর্বহালসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিচ্যুতরা। তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন এসব সাবেক সদস্য। সেখানে তারা পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার, ১৬ বছর ধরে কারাবন্দী নিরপরাধ সহকর্মীদের মুক্তি এবং ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনর্বহালের দাবি তোলেন।

আরও পড়ুন  নথি জটিলতায় বিলম্বিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের বিচার, জামিনের অপেক্ষায় ৩০০ সাবেক বিডিআর সদস্য

দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। অবস্থান কর্মসূচির পর সকাল ১১টার দিকে তারা পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার ঘোষণা দেন।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ থেকে যমুনার দিকে অগ্রসর হলে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চাকরিচ্যুতরা অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের পর কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল। এতে তাদের পরিবার চরম মানবেতর অবস্থায় পড়েছে। তারা পুনর্বহাল ছাড়া অন্য কোনো সমাধান মানবেন না বলে জানান।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে বিচারহীনতার কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে বিনা দোষে কারাবন্দী হয়ে জীবন শেষ করে ফেলেছেন। তাই দ্রুত নিরপরাধদের মুক্তি এবং চাকরি পুনর্বহালের দাবি জানান তারা।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ এড়াতে বাধ্য হয়ে জলকামান ব্যবহার করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

দাবি আদায়ে আন্দোলনকারীরা নতুন কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, পুলিশের জলকামান নিক্ষেপ

আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময়ে, বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরি হারানো বিডিআর সদস্যদের পুনর্বহালসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিচ্যুতরা। তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন এসব সাবেক সদস্য। সেখানে তারা পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার, ১৬ বছর ধরে কারাবন্দী নিরপরাধ সহকর্মীদের মুক্তি এবং ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনর্বহালের দাবি তোলেন।

আরও পড়ুন  শাহবাগে এনসিপির গণজমায়েতের ডাক, তিন দফা দাবি আদায়ের অঙ্গীকার