ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার আপিলের রায় জানা যাবে বুধবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 344

ছবি সংগৃহীত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুন  যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তার ছেলে তারেক রহমানসহ আরও পাঁচ আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। তবে, ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধেও আপিল করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার আপিলের রায় জানা যাবে বুধবার

আপডেট সময় ০১:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার চার চিকিৎসক দেশে ফিরেছেন