ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 501

ছবি সংগৃহীত

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী শুরু হওয়া ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক ট্যালেন্ট হান্টের এক ধাপ অনুষ্ঠিত হলো চাঁদপুরে। শনিবার (৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা সড়কের পাশে অবস্থিত লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  চাঁদপুরের কচুয়ায় ভূমিদস্যু এনামুল হকের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দুই শতাধিক শিশু সাঁতারু এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ছেলে-মেয়েদের দুটি গ্রুপে ভাগ করে সেরা প্রতিভাবান সাঁতারু নির্বাচন করা হয়। গ্রুপ ‘ক’-তে ৯ থেকে ১১ বছর এবং গ্রুপ ‘খ’-তে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, “দেশের ৬৪টি জেলায় আমরা এই কর্মসূচি পরিচালনা করছি, যাতে প্রত্যন্ত অঞ্চল থেকেও সম্ভাবনাময় প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করা যায়। নির্বাচিত সাঁতারুদের পরবর্তী দুই বছরের জন্য ঢাকায় এনে নৌবাহিনী ও সেনাবাহিনীর দক্ষ সাঁতারুদের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের থাকা, খাওয়া এবং লেখাপড়ার সকল দায়িত্ব বাংলাদেশ সুইমিং ফেডারেশন গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “জাতীয় পর্যায়ে বর্তমানে উল্লেখযোগ্য সাঁতারু নেই বললেই চলে। গত ১০ বছরে এ ধরনের কোনো আয়োজন হয়নি। ফলে দেশের সাঁতারের ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যেই আমরা নতুন করে এ উদ্যোগ নিয়েছি।”

মাহবুবুর রহমান জানান, গত ১০ জুন থেকে শুরু হওয়া এ ট্যালেন্ট হান্টের প্রথম ধাপ শনিবার শেষ হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে পরবর্তী ধাপ।

দেশের সাঁতারকে আরও গতিশীল করতে এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরি করতে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। তাদের আশা, এই ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ অঞ্চল থেকে মেধাবী সাঁতারুদের জাতীয় পর্যায়ে তুলে আনা সম্ভব হবে, যা আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু

আপডেট সময় ০৭:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫