ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আত্মরক্ষায় ইসরাইলকে কঠিন জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী: পেজেশকিয়ান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 489

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই ইসরাইলকে কঠোর শিক্ষা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজারবাইজানে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইকো)-এর ১৭তম শীর্ষ সম্মেলনে শুক্রবার তিনি এ বক্তব্য রাখেন।

আরও পড়ুন  সিরিয়ায় উত্তেজনা কমাতে ই*স*রা*য়েল-তুরস্কের গোপন সমঝোতা

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আলোকে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি জাতি, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আইনসম্মত পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে আক্রমণকারীদের চরম শিক্ষা দিয়েছে এবং এই অঞ্চলে যুদ্ধের ভয়াবহ বিস্তার রোধ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। ১২ দিনের এ হামলায় ইরানের সামরিক ঘাঁটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে থাকা পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। এর জবাবে ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইসরাইলের গভীর অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে তেহরানে আয়োজিত এক সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি আবারও হামলার চেষ্টা করে, তাহলে প্রতিক্রিয়া এতটাই ভয়াবহ হবে যে এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করা সম্ভব হবে না। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশনায় প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে, যদিও সেটি বাস্তবায়নের প্রয়োজন এখনো দেখা দেয়নি।

অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তাদের পর্যবেক্ষক দল তেহরান থেকে ফিরিয়ে নেয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

এ বিষয়ে ইরানের অভিযোগ, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছেন। ফলে তার ইরানে প্রবেশ নিষিদ্ধের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আত্মরক্ষায় ইসরাইলকে কঠিন জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী: পেজেশকিয়ান

আপডেট সময় ১২:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই ইসরাইলকে কঠোর শিক্ষা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজারবাইজানে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইকো)-এর ১৭তম শীর্ষ সম্মেলনে শুক্রবার তিনি এ বক্তব্য রাখেন।

আরও পড়ুন  যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ে ইসরাইল-হামাস আলোচনা, যেকোনো সময় আসতে পারে ঘোষণা: ট্রাম্প