ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় নিহত বাড়ে ২৪, নিখোঁজ ২৩ শিশু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 537

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভয়াবহ হঠাৎ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। শুক্রবার কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইথা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল রয়টার্স। ওই সময় ২৩ জন মেয়ে শিশুর নিখোঁজ থাকার খবরও আসে, যারা গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিচ্ছিল।

মৌসুমি ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি দ্রুত বেড়ে বন্যা সৃষ্টি হয়। নদীর ধারে থাকা গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থানরত শিশুদের জন্য পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়, যা বিপর্যয়ের মাত্রা আরও বাড়িয়ে তোলে।

আরও পড়ুন  জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

কার কাউন্টির কারভিল শহরের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, রাতের শেষভাগে কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই হঠাৎ করে এই ভয়াবহ বন্যা দেখা দেয়। দ্রুততার সঙ্গে নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে যায়, এবং দুই ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, এত দ্রুত সবকিছু ঘটেছে যে রাডার দিয়েও তা আগে থেকে অনুমান করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে কার কাউন্টির কিছু অংশে জরুরি বন্যা সতর্কতা জারি করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের এই এলাকায় প্রবল বজ্রবৃষ্টি হয়েছে।

শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, ইতোমধ্যে বন্যাকবলিত অঞ্চল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বন্যার সময় ৪টার দিকে নদীর ধারে থাকা গ্রীষ্মকালীন ক্যাম্পগুলোতে প্রায় ৭০০ জনের বেশি শিশু অবস্থান করছিল। তাদের মধ্যে বেশিরভাগই নিরাপদে রয়েছে বলে জানা গেছে।

উদ্ধার তৎপরতায় ১৪টি হেলিকপ্টার এবং ১২টি ড্রোন যোগ করা হয়েছে। শত শত উদ্ধারকর্মী গাছের ওপর আটকে পড়া মানুষ এবং নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর প্যাট্রিক আরও বলেন, এই ধরনের আকস্মিক বন্যা থেকে রক্ষা পেতে পর্যাপ্ত প্রস্তুতি এবং আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় নিহত বাড়ে ২৪, নিখোঁজ ২৩ শিশু

আপডেট সময় ১০:২০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভয়াবহ হঠাৎ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। শুক্রবার কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইথা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল রয়টার্স। ওই সময় ২৩ জন মেয়ে শিশুর নিখোঁজ থাকার খবরও আসে, যারা গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিচ্ছিল।

মৌসুমি ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি দ্রুত বেড়ে বন্যা সৃষ্টি হয়। নদীর ধারে থাকা গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থানরত শিশুদের জন্য পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়, যা বিপর্যয়ের মাত্রা আরও বাড়িয়ে তোলে।

আরও পড়ুন  চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩