ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধন অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 477

ছবি সংগৃহীত

কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদিত হয়।

আরও পড়ুন  মে মাসে টানা ৩ দিন করে দুইবার ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। তবে সরকারি চাকরি অধ্যাদেশের ঠিক কোন কোন ধারায় সংশোধন আনা হচ্ছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সাম্প্রতিক সময়ে সচিবালয়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা।

বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ মার্চের পরিবর্তে ৩ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস’ হিসেবে ‘খ’ শ্রেণিভুক্ত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে ঘোষণা করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

পাশাপাশি, ওআইসি লেবার সেন্টারের সংবিধিতে বাংলাদেশের সইয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর গৃহীত ‘ব্যয়িত জ্বালানি ব্যবস্থাপনার নিরাপত্তা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা বিষয়ক যৌথ কনভেনশন’-এ বাংলাদেশের সইয়ের প্রস্তাবও অনুমোদন করা হয়।

বৈঠকে উপস্থিত উপদেষ্টারা আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত সরকারি প্রশাসনকে আরও কার্যকর এবং জনবান্ধব করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধন অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৫:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদিত হয়।

আরও পড়ুন  শৃঙ্খলা ভঙ্গের ৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি আইন সংশোধন