ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

দেশে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 493

ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।

রোববার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  শিক্ষা ও স্বাস্থ্যই ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষা উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্ত ১৩ জনসহ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর থেকে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ। দেশে করোনা শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪ শতাংশ।

এছাড়া, করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৯৮ দশমিক ৪১ শতাংশ রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

চলতি বছর করোনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে। আর মহামারি শুরুর পর থেকে দেশে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন মোট ২৯ হাজার ৫২১ জন মানুষ।

স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এখনো করোনার সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। তাই যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা অবলম্বন করতে হবে।

করোনার নতুন ধরনগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এজন্য জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। পাশাপাশি যারা এখনো টিকা নেননি, তাদের টিকা গ্রহণেরও তাগিদ দেওয়া হয়েছে।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

দেশে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

আপডেট সময় ০৭:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।

রোববার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  টিকার অভাবে বিপন্ন শিশু: ১৬% এখনও বঞ্চিত