ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে স্বর্ণের দাম এক মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমলো মূল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 139

ছবি সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ নিরাপদ সঞ্চয় হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক সময়ে তার চাহিদা কিছুটা কমেছে। ফলে প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনায় অগ্রগতি এবং ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের প্রবণতা বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের নিরাপদ আশ্রয় হিসেবে আকর্ষণ কমে গেছে। এরই প্রভাবে গত বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে যায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন  শুল্ক যুদ্ধে উত্তাল বিশ্ববাজার: মূল্যস্ফীতি অস্বীকার ট্রাম্পের, হুমকি চীনের উদ্দেশে

স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ২৭৭ দশমিক ১৭ ডলারে, যা মে মাসের শেষ ভাগের পর সর্বনিম্ন। এর আগে, গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ২ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছিল।

অন্যদিকে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৮ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৩ হাজার ২৮৭ দশমিক ৬০ ডলারে।

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। শনিবার (২৮ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের নিম্নমুখী প্রবণতার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির ইতিবাচক ইঙ্গিতের কারণে মূল্য হ্রাসের এ প্রবণতা দেখা গেছে। তবে রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক ঝুঁকি পুনরায় বাড়লে স্বর্ণের বাজারে নতুন করে দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম এক মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমলো মূল্য

আপডেট সময় ০৪:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ নিরাপদ সঞ্চয় হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক সময়ে তার চাহিদা কিছুটা কমেছে। ফলে প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনায় অগ্রগতি এবং ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের প্রবণতা বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের নিরাপদ আশ্রয় হিসেবে আকর্ষণ কমে গেছে। এরই প্রভাবে গত বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে যায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন  আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর নতুন দর