ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 449

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ সেনা সদস্য। আহত হয়েছেন আরও ১০ সেনা এবং ১৯ জন বেসামরিক নাগরিক। শনিবার (২৮ জুন) উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি সামরিক কনভয়ে এই হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয় একজন সরকারি কর্মকর্তা।

জানা গেছে, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি চালিয়ে আত্মঘাতী হামলাকারী সরাসরি সামরিক বহরে আঘাত হানে। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা কনভয়ের পাশাপাশি আশপাশের ভবনগুলোতেও ক্ষতি করে। সরকারি কর্মকর্তার ভাষ্য, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং ছয় শিশু আহত হয়েছে।

আরও পড়ুন  এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা: নিহত ১, আহত ১২

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ‘‘একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সামরিক কনভয়ের দিকে চালিয়ে দেয়। এতে ১৩ সেনা নিহত হন এবং আরও ১০ সেনা এবং ১৯ জন বেসামরিক লোক আহত হয়েছেন।’’

হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ পুরো খাইবার পাখতুনখোয়া অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর উপস্থিতি এবং হামলার ইতিহাস রয়েছে। এ কারণে এই ঘটনায় তাদের সম্পৃক্ততার সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানান, বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে দুটি বাড়ির ছাদ ধসে যায়। এর নিচে চাপা পড়ে ছয় শিশু আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, গত মার্চ মাসেও দক্ষিণ ওয়াজিরিস্তানের জান্দোলা চেকপোস্টের কাছে ফ্রন্টিয়ার কর্পস ক্যাম্পে আরেকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এরপর পাকিস্তান সেনাবাহিনী টিটিপির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ১০ জনকে হত্যা করার দাবি করেছিল।

সম্প্রতি খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে পুরো দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এ ধরনের হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি সামরিক বাহিনীরও বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত

আপডেট সময় ০৪:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ সেনা সদস্য। আহত হয়েছেন আরও ১০ সেনা এবং ১৯ জন বেসামরিক নাগরিক। শনিবার (২৮ জুন) উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি সামরিক কনভয়ে এই হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয় একজন সরকারি কর্মকর্তা।

জানা গেছে, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি চালিয়ে আত্মঘাতী হামলাকারী সরাসরি সামরিক বহরে আঘাত হানে। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা কনভয়ের পাশাপাশি আশপাশের ভবনগুলোতেও ক্ষতি করে। সরকারি কর্মকর্তার ভাষ্য, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং ছয় শিশু আহত হয়েছে।

আরও পড়ুন  তেহরানে ট্রাইব্যুনালের বাইরে বন্দুকধারীর হামলা, নিহত দুই বিচারপতি