ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা থেকে সরে দাঁড়াল ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 474

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৭ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরাগচি বলেন, “আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, তখন তারা ইসরায়েলের হামলার পেছনে সমর্থন দিয়ে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সরাসরি আঘাত হানে।”

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে নতুন পারমাণবিক বোমা যুক্ত

তিনি অভিযোগ করেন, “সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র আমাদের জাতির অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল। একপর্যায়ে তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং ইসরায়েলি দখলদার শক্তিকে হামলার জন্য উস্কে দেয়।”

আরাগচি আরও জানান, আলোচনার সময় যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা ভবিষ্যতে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলবে। তবে তিনি পরিষ্কার করেছেন, কূটনৈতিক যোগাযোগ এখনো চালু আছে এবং তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে শিগগিরই আলোচনায় বসা হতে পারে। এ প্রসঙ্গে আরাগচি বলেন, “এ ধরনের কোনো বৈঠকের আয়োজন হয়নি। যুক্তরাষ্ট্রের বক্তব্য নিজেরাই পরস্পরবিরোধী।”

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর টানা ১২ দিন দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এতে অন্তত ৬০৬ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হন। পাল্টা জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হিব্রু বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, এতে ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়।

পরবর্তীতে গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরিস্থিতি এখনো অস্থির এবং ভবিষ্যৎ কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা থেকে সরে দাঁড়াল ইরান

আপডেট সময় ১২:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৭ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরাগচি বলেন, “আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, তখন তারা ইসরায়েলের হামলার পেছনে সমর্থন দিয়ে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সরাসরি আঘাত হানে।”

আরও পড়ুন  ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ