ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ইরান থেকে ২৬ বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন: পররাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 362

ছবি সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ইরানে আটকে পড়া ২৬ জন বাংলাদেশি নাগরিক আজকের মধ্যেই পাকিস্তানে পৌঁছাবেন। পরবর্তীতে তারা করাচি হয়ে দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে ৩৫০০ মার্কিন মেরিন সেনা, ইরান বলছে—কফিন প্রস্তুত

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইরানে আটকে থাকা ২৬ জন বাংলাদেশি আজকের মধ্যেই বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচি ও পরে দুবাই হয়ে তারা দেশে ফিরবেন।”

তিনি আরও জানান, তেহরান থেকে বুধবার সড়কপথে এই বাংলাদেশিরা যাত্রা শুরু করেন। তাদের মধ্যে অধিকাংশই নারী, শিশু এবং চিকিৎসার উদ্দেশ্যে ইরানে যাওয়া রোগী।

ইসরায়েল-ইরান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে তাদের দেশে ফেরার উদ্যোগ নেওয়া হয়। তবে পরিস্থিতির উন্নতির ফলে অনেক বাংলাদেশিই আর ফিরে আসতে আগ্রহী নন বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “সংঘাত যেহেতু এখন অনেকটাই শান্ত, অনেকে আর দেশে ফিরতে চান না। কিন্তু যখন সংঘাত শুরু হয়, তখন অনেকেই ফেরার জন্য যোগাযোগ করেছিলেন।”

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

ইরান থেকে ২৬ বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ইরানে আটকে পড়া ২৬ জন বাংলাদেশি নাগরিক আজকের মধ্যেই পাকিস্তানে পৌঁছাবেন। পরবর্তীতে তারা করাচি হয়ে দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন  মানবিক সহায়তার জন্য হরমুজ প্রণালী খুলে দিচ্ছে ইরান