ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েত করতে ব্যর্থ, আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 487

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েতের আশঙ্কা থাকলেও তা বাস্তবে ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে।”

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে কি বলছেন মার্কিন পররাষ্ট্র দফতর ?

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন কোনো বড় ধরনের জমায়েত হয়নি। তারা এখন আর সেই শক্তি বা প্রভাব ধরে রাখতে পারছে না।”

ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এখনো দেশের বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে সার্বিকভাবে তাদের কার্যক্রম দুর্বল হয়ে পড়ছে।”

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাঠ পর্যায়ে প্রস্তুতি চলছে। তবে নির্বাচন আয়োজনের নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, “সরকারের দায়িত্ব হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। নির্বাচন কমিশন চাইলে আমরা সর্বাত্মক সহায়তা করব।”

এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বিভিন্ন বাহিনীর প্রধানরা আশ্বস্ত করেছেন, এবারের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত।”

বিগত সময়ে ‘দিনের ভোট রাতে’ হওয়ার অভিযোগের বিষয়ে সাংবাদিকরা প্রসঙ্গ তুললে উপদেষ্টা বলেন, “তখনও কিন্তু আপনারা মাঠে ছিলেন।” সাংবাদিকদের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় জানানো হয়, “ভোট হয়েছিল রাতে, কিন্তু আমরা দায়িত্বে ছিলাম দিনের বেলায়।”

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ওপর হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েত করতে ব্যর্থ, আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েতের আশঙ্কা থাকলেও তা বাস্তবে ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে।”

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  অপরাধ দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’, কঠোর বার্তা সরকারের