ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

নড়াইলে তিল খেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 488

ছবি সংগৃহীত

নড়াইলে তিল ক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা

এলাকায় বিলের মধ্যে তিল খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  নড়াইলে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় তিল কাটা অবস্থায় লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন একটি অজ্ঞাত মানুষের কঙ্কাল ও মাথার খুলি বিলের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি লোহাগড়া পুলিশকে জানান।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে সন্ধ্যা পর্যন্ত কঙ্কালটি নারী নাকি পুরুষ তার পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

নড়াইলে তিল খেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

আপডেট সময় ০৩:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

নড়াইলে তিল ক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা

এলাকায় বিলের মধ্যে তিল খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের