ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যশোরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 489

ছবি সংগৃহীত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৯৪ জন ভর্তি, মৃত্যু নেই

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনিজনিত সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে।

তখন চিকিৎসকরা র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা রোগীর করোনার চিকিৎসা শুরু করার আগেই বৃহস্পতিবার ভোররাতে তিনি মারা যান।

এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়। মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়।

যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যশোরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

আরও পড়ুন  বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনির ফুটবলার