ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঢাবিতে নিরাপত্তা জোরদারে কড়া ব্যবস্থা, ডাকসু নির্বাচন ঘিরে বাড়তি নজরদারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 595

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রশাসন কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ঢাকা ১: বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আশফাক

উক্ত বৈঠকে অংশগ্রহণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

গৃহীত সিদ্ধান্তসমূহ

* বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।

* বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রধান প্রবেশদ্বারে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান পরিচালনা করা হবে।

* তল্লাশি কার্যক্রমে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি আনসার ও সশস্ত্র পুলিশ সদস্যরা অংশ নেবেন।

* ভবঘুরে উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করবে পুলিশ ও প্রক্টরিয়াল টিম এবং পুনর্বাসনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে পদক্ষেপ নেওয়া হবে।

* ক্যাম্পাসের আশপাশে সেনা টহল বৃদ্ধির জন্য সেনাবাহিনীকে চিঠি দেওয়া হবে।

* নিরাপত্তা নিশ্চিতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক সভা করা হবে।

* ক্যাম্পাসজুড়ে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি, নষ্ট ক্যামেরা সংস্কার ও রাতের আলোকসজ্জা জোরদার করা হয়েছে।

* সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

এদিকে, সাম্য হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে আইন মন্ত্রণালয়কে এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত ত্বরান্বিত করতে পিবিআইকে পৃথক চিঠি পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

সম্প্রতি ক্যাম্পাসে ককটেল উদ্ধারের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই তাদের মাঠপর্যায়ের তৎপরতা আরও জোরদার করেছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ঢাবিতে নিরাপত্তা জোরদারে কড়া ব্যবস্থা, ডাকসু নির্বাচন ঘিরে বাড়তি নজরদারি

আপডেট সময় ০৩:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রশাসন কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  আগামী জুনে নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন অধ্যাপক ইউনূস