ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ক্লাব বিশ্বকাপে অ্যাতলেতিকোকে ৪-০ গোলে ভাসিয়ে পিএসজির জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 447

ছবি সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। রোববার ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে এনরিকের শিষ্যরা।

আরও পড়ুন  পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে জয় পেল পিএসজি

প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ১৯তম মিনিটে ফ্যাবিয়ান রুইজ বাঁ পায়ের চমৎকার এক শটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে ভিতিনহা ডান পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় অ্যাতলেতিকো। ৫৭তম মিনিটে হুলিয়ান আলভারেজ একবার জাল খুঁজে পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা যায়, গোলের আগে কোকে দেজিরে দুয়েকে ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

এরপর আবারো খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় পিএসজি। ম্যাচের ৮৭তম মিনিটে সেনি মায়ুলু ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন। আর যোগ করা সময়ের সপ্তম মিনিটে লি কাং-ইন পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

পুরো ম্যাচে পিএসজির আধিপত্য ছিল চোখে পড়ার মতো। তারা মোট ১৬টি শট নেয়, যার ১১টি লক্ষ্যে ছিল। বিপরীতে অ্যাতলেতিকো মাদ্রিদ মাত্র একটি অনটার্গেট শট নিতে পারে।

এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল পিএসজি। ক্লাব বিশ্বকাপে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল এনরিক বাহিনী।

নিউজটি শেয়ার করুন

ক্লাব বিশ্বকাপে অ্যাতলেতিকোকে ৪-০ গোলে ভাসিয়ে পিএসজির জয়

আপডেট সময় ১০:৫৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। রোববার ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে এনরিকের শিষ্যরা।

আরও পড়ুন  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ব্যাখ্যা চাইল বিসিবি